Twitter: উই চ্যাটের পথেই মাস্কের নীতি! এবার ভিডিয়ো চ্য়াটও করা যাবে টুইটারে
উই চ্যাট ঠিক যে পথে হেঁটে একটা সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মে প্রায় সব কিছু করার সুবিধা এনেছিল, সেই পথেই হাঁটছেন টুইটারের নতুন সিইও ইলন মাস্ক।
'উই চ্যাট' ঠিক যে পথে হেঁটে একটা সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মে প্রায় সব কিছু করার সুবিধা এনেছিল, সেই পথেই হাঁটছেন টুইটারের নতুন সিইও ইলন মাস্ক (Elon Musk)। টুইটারে (Twitter) এবার বড় ভিডিয়ো পোস্টের পর ভিডিয়ো ও ভয়েস চ্য়াটের সুবিধা মিলতে চলেছে।ব্লু সাবস্ক্রিপশন চালু করে ঝড় তোলা মাস্ক গতকাল নতুন ঘোষণা করেন। টুইটারে এবার থেকে অর্থ খরচ করে ব্লু টিক নেওয়া সাবস্ক্রাইবাররা দু জিবি ভিডিয়োও একটা টুইটেই আপলোড করার সুবিধা পাবেন। এখানেই শেষ নয়।
এবার টুইটারে আসতে চলেছে ভিডিয়ো এবং ভয়েস চ্যাটের সুবিধাও। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে দুনিয়া জুড়ে জনপ্রিয় হওয়া টুইটারে ভিডিয়ো চ্যাটের সুবিধা যোগ হওয়াটাকে ইউজাররা কীভাবে নেন সেটাই দেখার।
দেখুন টুইট
After launching longer videos for paid Blue subscribers as he plans to make #Twitter an everything app like #WeChat, #ElonMusk announced that a voice and video chat facility is coming soon on the platform. pic.twitter.com/R61UaIpkgI
— IANS (@ians_india) May 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 19, 2023 02:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

