Wimbledon 2022: উইম্বলডনে সাত তারা থেকে তিন ধাপ দূরে জকোভিচ, কোয়ার্টারে জোকারের সামনে সিন্নের

সপ্তম উইম্বলডন খেতাবের আরও কাছে চলে গেলেন নোভাক জকোভিচ। রবিবার প্রি কোয়ার্টার ফাইনালে টিম ভান রিথওভেনকে ৬-২, ৪-৬, ৬-১, ৬-২ হারিয়ে খেতাব থেকে আর তিনধাপ দূরে থাকলেন জকোভিচ।

Wimbledon 2022: উইম্বলডনে সাত তারা থেকে তিন ধাপ দূরে জকোভিচ, কোয়ার্টারে জোকারের সামনে সিন্নের
Novak Djokovic (Photo Credits: Getty Images)

সপ্তম উইম্বলডন খেতাবের আরও কাছে চলে গেলেন নোভাক জকোভিচ। রবিবার প্রি কোয়ার্টার ফাইনালে টিম ভান রিথওভেনকে ৬-২, ৪-৬, ৬-১, ৬-২ হারিয়ে খেতাব থেকে আর তিনধাপ দূরে থাকলেন জকোভিচ। এবার নিয়ে মোট ১৩বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন ৬বারের চ্যাম্পিয়ন জকোভিচ। সার্বিয়ার শীর্ষ বাছাই এই টেনিস মহাতারকা শেষ ষোলেয় একটা সেট খোয়ালেও তাঁকে ছন্দে পাওয়া গেল। ক মাস আগে ফরাসি ওপেনে যে ছন্দটা জোকারের খেলায় দেখা যায়নি।

সেমিফাইনালে ওঠার ম্যাচে জকোভিচ খেলবেন ইটালির জান্নিক সিন্নেরের বিরুদ্ধে। আজ, সোমবার রাতে প্রি কোয়ার্টার ফাইনালে ডাচ খেলোয়াড় বটিক ভান দি জান্দস্কালেপের বিরুদ্ধে নামছেন নাদাল।

দেখুন টুইট

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 04, 2022 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).