Virat Kohli, Anushka Sharma Son Akaay: এবার ছেলের বাবা হলেন বিরাট কোহলি, পুত্র সন্তানের নাম অকায় রাখলেন অনুষ্কা শর্মা

এবার ছেলের বাবা হলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কোহলি জানালেন, গত ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

Virat Kohli, Anushka Sharma Son Akaay: এবার ছেলের বাবা হলেন বিরাট কোহলি, পুত্র সন্তানের নাম অকায় রাখলেন অনুষ্কা শর্মা
Anushka Sharma, Virat Kohli and Vamika

এবার ছেলের বাবা হলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কোহলি জানালেন, গত ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বিরাট ও অনুষ্কা তাদের পুত্র সন্তানের নাম রেখেছেন অকায় (Akkay)। সেই কথাটাও ইনস্টাগ্রামে জানিয়েছেন বিরাট। অনুষ্কা ও সদ্য়োজাত সন্তান এখন সুস্থ আছেন বলেই খবর। বিরাট-অনুষ্কার প্রথম কন্যা সন্তান ভামিকা-র বয়স এখন তিন।

স্ত্রী-র পাশে থাকবেন বলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন না কোহলি। বেন স্টোকসদের বিরুদ্ধে কোহলির না খেলা নিয়ে অনেক জল্পনা হচ্ছিল। কোহলি ফের বাবা হতে চলেছেন বলে সবার আগে বোমাটা ফাটিয়েছিলেন আইপিএলে তাঁর প্রাক্তন সতীর্থ এবি ডেভিলিয়ার্স। আরও পড়ুন-বিমানের জানলা থেকে ভিডিয়ো করে কাশ্মীরকে স্বর্গের খুব কাছের জায়গা বললেন সচিন

দেখুন বিরাটের ইনস্টা পোস্ট

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

২০১৭ সালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় বিরাট-অনুষ্কার। বিয়ের বছর চারেক পর তাঁদের প্রথম সন্তানের জন্ম। বিরাট-অনুষ্কা তাঁদের প্রথম কন্যা সন্তানের নাম রেখেছেন ভামিকা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 20, 2024 09:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).