Tom Banton: আইপিএলের মাঝে ট্রিপল সেঞ্চুরির চমক
সমারসেটের মিডল অর্ডার ব্যাটার টম ব্যান্টন (Tom Banton) ট্রিপল সেঞ্চুরি বা ত্রিশতরানের অবিশ্বাস্য ইনিংস খেললেন।
ভরা আইপিএলের বাজারে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়ন্সশিপে ট্রিপল সেঞ্চুরির চমক। টনটনে সমারসেটের মিডল অর্ডার ব্যাটার টম ব্যান্টন (Tom Banton) ট্রিপল সেঞ্চুরি বা ত্রিশতরানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। শনিবার ওয়ার্কশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় দিনে সমারসেটের প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ব্যান্টন ৩১৪ রানে অপরাজিত অবস্থায় এখনও ব্যাট করছেন। ব্যান্টন যখন ব্যাট করতে নামেন তখন দলের স্কোর ছিল ৪ উইকেটে ১৪০ রান।
ওয়ার্কশায়ার প্রথম ইনিংসে ১৫৪ রান অল আউট হওয়ার পর সমারসেট খেলতে নেমেছিল ৪ উইকেটে ১৪০ থেকে পঞ্চম উইকেটে টম ব্যান্টন ও উইকেটকিপার-ব্যাটার জেমস রিউ ৩৭১ রানের রেকর্ড পার্টনারশিপ করেন। জেমস রিউ ব্যক্তিগত ১৫২ রানে আউট হয়ে গেলে জুটি ভেঙে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সমরাসেটের স্কোর প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৮০, লিড ৪২৬ রানের। আর টম ব্যান্টন ৩৬৩ বলে ৩১৬ রান করে অপরাজিত আছেন। টম তাঁর ত্রিশতরানের ইনিংসে মেরেছেন ৪৮টি বাউন্ডারি, আর একটি মাত্র ওভার বাউন্ডারি।
টম ব্যান্টনের ত্রিশতরান
TRIPLE CENTURY! 🤩
Tom Banton goes huge on the opening weekend of the season for Somerset against Worcestershire at Taunton 👏 pic.twitter.com/jk9h314QNE
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 05, 2025 10:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

