Silver in Men's Recurve Archery: এশিয়ান গেমসে পুরুষদের তিরন্দাজি রিকার্ভে রুপো জিতল ভারতীয় দল
অলিম্পিয়ান অতনু দাস, ধীরাজ বোমাদেবরা এবং তুষার শেলকেদের ভারতীয় পুরুষ রিকার্ভ দল ফাইনালে কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে হেরে রুপোয় সন্তুষ্ট থাকতে হয়
এশিয়ান গেমস ২০২৩-এর তিরন্দাজি প্রতিযোগিতায় রুপো জিতল ভারতীয় পুরুষ রিকার্ভ দল। অলিম্পিয়ান অতনু দাস (Atanu Das), ধীরাজ বোমাদেবরা (Dhiraj Bommadevara) এবং তুষার শেলকেদের (Tushar Shelke) ভারতীয় পুরুষ রিকার্ভ দল ফাইনালে কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে হেরে রুপোয় সন্তুষ্ট থাকতে হয়। লি উউসোক (Lee Wooseok), ওহ জিনহাইক (Oh Jinhyek) এবং কিম জে দেওককে ( Kim Je Deok) নিয়ে গঠিত কোরিয়ান দলের কাছে ৫-১ ব্যবধানে হেরে সোনা হাতছাড়া করেছে ভারতীয় ত্রয়ী। এটি ভারতের ৯০তম পদক। সেমিফাইনালে বাংলাদেশকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত এর আগে কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়াকে ৫-৪ ব্যবধানে হারায় ভারত। এর আগে আজ চিনের হাংজুতে অনুষ্ঠিত এই ইভেন্টেই রুপো জিতেছে ভারতীয় মহিলারা। এটি ২০২৩ এশিয়ান গেমসের শেষ দিন ছিল তিরন্দাজি প্রতিযোগিতার। শনিবার ব্যক্তিগত পদকের ম্যাচ রয়েছে। Asian Games 2022 Kabaddi: পাকিস্তানকে দুরমুশ করে কবাডির ফাইনালে ভারতের পুরুষ দল, নেপালকে হারিয়ে মহিলারাও খেলবেন সোনা জিততে
SILVER🥈
Team India wins SILVER in Men's Recurve Team after going down to South Korea in the final! 🤩
Brilliant campaign from Atanu Das, Tushar Shelke and Dhiraj Bommadevara! 🇮🇳💙#AsianGames2022 #AsianGames #SKIndianSports #Archery pic.twitter.com/BTmSnhEUEM
— Sportskeeda (@Sportskeeda) October 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 06, 2023 03:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

