Afridi's Gift To Bumrah: বৃষ্টি ভেজা ম্য়াচে সম্পর্কের উষ্ণতা, বাবা হওয়া বুমরাকে উপহার শাহিন আফ্রিদি

রবিবার কলম্বোয়ে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ থাকাকালীন জশপ্রীত বুমরা (Jasprit Bumrah )কে ডেকে এনে বাবা হওয়ার জন্য শুভেচ্ছা ও উপহার দিলেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)।

Afridi's Gift To Bumrah: বৃষ্টি ভেজা ম্য়াচে সম্পর্কের উষ্ণতা, বাবা হওয়া বুমরাকে উপহার শাহিন আফ্রিদি

দু জনেই এখন ওয়াঘার দুই পাড়ের দেশের সেরা পেস বোলার। দু দেশের রাজনৈতিক সম্পর্কটাও খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে। কিন্তু তাতেও সৌজন্য বাধা হয়ে দাঁড়ল না। রবিবার কলম্বোয়ে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ থাকাকালীন জশপ্রীত বুমরা (Jasprit Bumrah )কে ডেকে এনে বাবা হওয়ার জন্য শুভেচ্ছা ও উপহার দিলেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)।

সম্প্রতি বাবা হয়েছেন বুমরা। চলতি এশিয়া কাপে নেপাল ম্য়াচের ঠিক আগের দিন সদ্য়োজাত সন্তানকে দেখতে ভারতে উড়ে গিয়েছিলেন বুমরা।

গত ৪ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দেন বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন। বুমরা-সঞ্জনা সদ্যোজাতের নাম রেখেছেন অঙ্গদ জশপ্রীত বুমরা। এদিকে প্রথম সন্তানের জন্মের পর পাকিস্তান ম্যাচের আগে শ্রীলঙ্কায় এসে দলের সঙ্গে যোগ দেন তিনি। আজ, রবিবার কলম্বোয় মহম্মদ সামির জায়গায় প্রথম একাদশে ফিরেছেন বুমরা।

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 10, 2023 10:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).