Rohit Sharma New Milestone: পঞ্চাশ ওভারের ক্রিকেটে ১০০০০ রান পূর্ণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, শুভেচ্ছা জানাল বিসিসিআই (দেখুন টুইট)
এই মুহুর্তে ভারতীয়দের মধ্যে ৬নং খেলোয়াড় হিসাবে ১০০০০ এর ক্লাবে জায়গা করে নিলেন তিনি।
একদিনের ক্রিকেটে ১০০০০ রানের মাইলস্টোন টপকালেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে এই কৃতিত্ব গড়লেন তিনি। এই মুহুর্তে ভারতীয়দের মধ্যে ৬নং খেলোয়াড় হিসাবে ১০০০০ এর ক্লাবে জায়গা করে নিলেন তিনি। এর আগে এই ক্লাবে রয়েছেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। এই কৃতিত্বের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারত অধিনায়ককে টুইটারে শুভেচ্ছা জানান। দেখুন সেই টুইট-
🚨 Milestone 🔓
1⃣0⃣0⃣0⃣0⃣ ODI runs & counting 🙌 🙌
Congratulations to #TeamIndia captain Rohit Sharma 👏 👏
Follow the match ▶️ https://t.co/P0ylBAiETu #AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/STcUx2sKBV
— BCCI (@BCCI) September 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 12, 2023 03:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

