Rashid Khan Shares Pic From Hospital Bed: সফল অস্ত্রোপচারের পরে হাসপাতালের বিছানা থেকে ছবি শেয়ার করে তার শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানালেন রশিদ খান (দেখুন ছবি)

বিবিএল ফ্র্যাঞ্চাইজি অ্যাডিলেড স্ট্রাইকার্স ঘোষণা করেছিল যে চোটের কারণে রশিদ খানের একটি "ছোট অপারেশন" প্রয়োজন এবং সেই কারণেই তিনি আসন্ন বিবিএল মরশুম থেকে নাম প্রত্যাহার করেছেন।

Rashid Khan Shares Pic From Hospital Bed: সফল অস্ত্রোপচারের পরে হাসপাতালের বিছানা থেকে ছবি শেয়ার করে তার শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানালেন রশিদ খান (দেখুন ছবি)
Rashid Khan After OT Photo Credit: Twitter@rashidkhan_19

পিঠের চোটের কারণে আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) অ্যাডিলেড স্ট্রাইকার্সের (Adelaide Strikers) হয়ে মাঠে নামছেন না আফগানিস্তানের অলরাউন্ডার রাশিদ খান (Rashid Khan)। গতকাল (২৩ নভেম্বর,  বৃহস্পতিবার)  বিবিএল ফ্র্যাঞ্চাইজি অ্যাডিলেড স্ট্রাইকার্স ঘোষণা করেছিল যে চোটের কারণে রশিদ খানের একটি "ছোট অপারেশন" প্রয়োজন এবং সেই কারণেই তিনি আসন্ন বিবিএল মরশুম থেকে নাম প্রত্যাহার করেছেন। গতকাল সন্ধ্যায় রশিদ অস্ত্রোপচারের পরে হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি শেয়ার করেন এবং ভক্তদের আশ্বস্ত করেন যে অস্ত্রোপচার ভাল হয়েছে এবং তিনি সুস্থ্য হওয়ার পথে   সম্প্রতি ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ লিগ থেকে বিদায় নিলেও তাঁদের সফল অভিযান সকলের মন কেড়ে নিয়েছে। দেখুন রশিদের পোস্ট-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 24, 2023 10:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).