বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক ১৫ বছরের ভারতীয়র
দাবাতে ১৫ বছরের এক ভারতীয়র বড় চমক। তামিলনাড়ুর ১৫ বছরের দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দা হারিয়ে দিলেন বিশ্বদাবায় এখন বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে।
দাবাতে ১৫ বছরের এক ভারতীয়র বড় চমক। তামিলনাড়ুর ১৫ বছরের দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দা (Rameshbabu Praggnanandhaa) হারিয়ে দিলেন বিশ্বদাবায় এখন বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen) কে। এয়ারথিংস মাস্টার্স অনলাইন দাবা টুর্নামেন্টে নরওয়ের মহাতারকা দাবাড়ু কার্লসেনের বিরুদ্ধে কালো ঘুটি নিয়ে ৩৯টা মুভে কিস্তিমাত করলেন রমেশবাবু। ১৫ বছরের রমেশবাবু হল দেশের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। ২০১৮ সালে ১১ বছর বয়সে সে গ্র্যান্ডমাস্টারের স্বীকৃতি পেয়েছিল। ২০১৫ সালে অনুর্ধ্ব ১০ বিশ্বদাবায় চ্যাম্পিয়ন হয়েছিল সে। বিশ্বনাথন আনন্দের উত্তরসূরি হিসেবে রমেশবাবুকে দেখা হচ্ছে। আরও পড়ুন: টি২০ ক্রিকেটের সিংহাসনে ভারত
দেখুন টুইট
Young Indian Grandmaster @rpragchess stunned world No 1 @MagnusCarlsen in the eighth round of the Airthings Masters, an online rapid chess tournament. Praggnanandhaa won with black pieces in 39 moves. pic.twitter.com/wk3JkMcN8t
— DD India (@DDIndialive) February 21, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2022 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

