CWG 2022: সোনা জিততে না পারায় চোখে জল কুস্তিগীর পূজার, তাঁকে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
- Read in
- বাংলা
কমনওয়েলথ গেমস (CWG 2022) কুস্তিতে (Wrestiling) ৫০ কেজি মহিলাদের ফ্রিস্টাইল বিভাগে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন পূজা গেহলট (Pooja Gehlot)। তবে, সোনা জিততে না পারার জন্য খুশি নন পূজা নিজেই। সাংবাদিক সম্মেলনে তাই ধরে রাখতে পারলেন না চোখের জল। কুস্তিগীর বলেন, "আমি আমার দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। আমি ইচ্ছা ছিল যে এখানে জাতীয় সঙ্গীত বাজানো হোক। আমি আমার ভুল থেকে শিখব এবং সেগুলি নিয়ে কাজ করব।" এদিকে পূজার চোখের জল ভাবিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)। তিনি পূজার উদ্দেশ্যে লিখেছেন, "পূজা, তোমার পদক উদযাপনের জন্য, ক্ষমা চাওয়ার জন্য নয়। তোমার জীবনযাত্রা আমাদের অনুপ্রাণিত করে, তোমার সাফল্য আমাদের আনন্দিত করে। নিয়তি তোমাকে ভাল সময়ে নিয়ে যাবে। সবসময় উজ্জ্বল থেকো।"
প্রধানমন্ত্রীর টুইট:
Pooja, your medal calls for celebrations, not an apology. Your life journey motivates us, your success gladdens us. You are destined for great things ahead…keep shining! ⭐️ https://t.co/qQ4pldn1Ff
— Narendra Modi (@narendramodi) August 7, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 07, 2022 09:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

