Paris Olympics 2024 Live Streaming In India: আজ মাঠে নীরজ চোপড়া, কিশোর কুমাররা; কখন কোথায় লাইভ দেখবেন খেলা?

। ভালো শুরুর পরেও মিক্সড স্কিট বিভাগে ব্রোঞ্জ পদক নির্ধারক ম্যাচে চিনের কাছে ৪৩-৪২ হেরে চতুর্থ হয়েছে ভারত । আজ ময়দানে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া।

Paris Olympics 2024 Live Streaming In India: আজ মাঠে নীরজ চোপড়া, কিশোর কুমাররা; কখন কোথায় লাইভ দেখবেন খেলা?

প্যারিস অলিম্পিকের আসরে আজ পদক জয়ের লক্ষ্য নিয়ে নামবেন ভারতীয় অ্যাথলিটরা। গতকাল পদক জয়ের স্বপ্ন অধরা থেকে গেছে লক্ষ্য সেনের। ভালো শুরুর পরেও  মিক্সড স্কিট বিভাগে (Skeet Mixed Team) ব্রোঞ্জ পদক নির্ধারক ম্যাচে চিনের কাছে ৪৩-৪২ হেরে চতুর্থ হয়েছে ভারত (India Skeet Mixed Team)। আজ ময়দানে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। এছাড়াও আজ অর্থাৎ ৬ই আগস্ট, ভারতীয় ক্রীড়াবিদরা টেবিল টেনিস, কুস্তি, জ্যাভলিন থ্রো এবং হকিতে অংশ নেবেন।

বাড়িতে বসে প্যারিসে খেলা দেখার আনন্দ উপভোগ করতে আপনি স্পোর্টস১৮(Sports18) এবং ডিডি স্পোর্টস(DD Sports)এ প্যারিস অলিম্পিক দেখতে পারেন। এছাড়াও ক্রীড়াপ্রেমীরা জিও সিনেমা(JioCinema)র লাইভ স্ট্রিমিং একেবারে 'ফ্রি'তে দেখতে পারবেন।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 09:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).