Paris 2024 Olympics, Day 13, Medal Tally: পদকের শতকে শীর্ষে মার্কিন মুলুক, নীরজের রূপো এবং হকি দলের ব্রোঞ্জেও পিছিয়ে ভারত
প্যারিস অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে রুপো জিতেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। অলিম্পিকে ভারতের পঞ্চম পদকে স্থান ৬৪। এর আগে পুরুষ হকির ব্রোঞ্জ মেডেল ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে টিম ইন্ডিয়া
চলতি প্যারিস ২০২৪ অলিম্পিক (Paris 2024 Olympics) গেমসে বিশ্বের সেরা অ্যাথলিটরা ব্যক্তিগত গৌরব এবং জাতীয় গর্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, কোন দেশ সবচেয়ে বেশি পদক জয়ের গৌরব অর্জন করবে সেই নিয়ে চলছে লড়াই। প্যারিস অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে পেছনে ফেলে ৩০টি সোনা, ৩৮টি রূপো ও ৩৫টি ব্রোঞ্জ পদক জিতেছে, পদকের সংখ্যার নিরিখে মোট ১০৩টি পদক নিয়ে বাকি বিশ্বের সব দেশের থেকেই অনেক এগিয়ে রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে চিন রয়েছে মোট ৭৩টি পদক নিয়ে, অস্ট্রেলিয়া, আয়োজক ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন যথাক্রমে পরের তিন স্থান দখল করে আছে। প্যারিস অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে রুপো জিতেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। অলিম্পিকে ভারতের পঞ্চম পদকে স্থান ৬৪। এর আগে পুরুষ হকির ব্রোঞ্জ মেডেল ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে টিম ইন্ডিয়া। অভিজ্ঞ পিআর শ্রীজেশ দুর্দান্ত সেভ করে স্পেনের বিরুদ্ধে ভারতের ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। Neeraj Chopra Wins Silver: প্যারিস অলিম্পিকে নীরজের বর্শায় বিঁধল রুপো, দুই অলিম্পিকে পদক জিতে ইতিহাস
দেখুন পদকের তালিকা
Paris Olympics 2024🏅
Medal Tally 🥇🥈🥉@Olympics #Paris2024 pic.twitter.com/rrVbAkAv2s
— Sportify (@Sportify9095) August 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 09, 2024 08:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

