Mohammed Siraj: কেপটাউনে মহম্মদ সিরাজকে পাচ্ছে না টিম ইন্ডিয়া, পরিবর্তে ইশান্ত নাকি উমেশ!

আগামিকাল, মঙ্গলবার থেকে কেপটাউনে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের শেষ তথা তৃতীয় টেস্টে পেসার মহম্মদ সিরাজকে পাচ্ছে না টিম ইন্ডিয়া।

Mohammed Siraj: কেপটাউনে মহম্মদ সিরাজকে পাচ্ছে না টিম ইন্ডিয়া, পরিবর্তে ইশান্ত নাকি উমেশ!
Mohammed Siraj and Jasprit Bumrah (Photo Credits: PTI)

আগামিকাল, মঙ্গলবার থেকে কেপটাউনে (Cape Town) শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের শেষ তথা তৃতীয় টেস্টে পেসার মহম্মদ সিরাজ-কে (Mohammed Siraj) পাচ্ছে না টিম ইন্ডিয়া (Team India)। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সিরাজকে কেপটাউনে পাওয়া যাবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)।সিরাজের পরিবর্তে কেপটাউনে উমেশ যাদব নাকি ইশান্ত শর্মা কাকে চতুর্থ পেসার হিসেবে খেলানো হয় সেটাই দেখার। জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে কোনও উইকেট পাননি সিরাজ। কেপটাউনে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে সিরাজ তিন উইকেট নিয়েছিলেন। আরও পড়ুন: কোভিডের দাপট ভয়ঙ্কর জায়গায়, দেশের সব ট্রেনিং সেন্টার বন্ধ করল সাই

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 10, 2022 03:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).