Olympics Medallist Manu Bhaker: অলিম্পিক পদক বিজয়ী মনু ভাকর ফিরছেন ঘরে, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের বাইরে উদযাপন ক্রীড়াপ্রেমীদের (দেখুন ভিডিও)

মনুর মা সুমেধা ভাকর মেয়ের প্রথম পদক জয়ের পর বলেছিলেন মেয়ে দেশে ফিরলেই তাঁর জন্য বিমানবন্দরে পরোটা করে নিয়ে আসবেন তিনি। দিল্লি বিমানবন্দরে সেই দৃশ্য দেখা যায় কি না, সেইদিকেও থাকবে নজর।

Olympics Medallist Manu Bhaker:  অলিম্পিক পদক বিজয়ী মনু ভাকর ফিরছেন ঘরে, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের বাইরে উদযাপন ক্রীড়াপ্রেমীদের (দেখুন ভিডিও)
People celebrate At IGI Airport before Manu Came Photo Credit: X@

প্যারিস অলিম্পিকের আসরে ১০ মিটার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড টিম - দুই বিভাগেই ব্রোঞ্জ জিতে মাইলফলক তৈরি করেছেন  মনু ভাকের। স্বাধীন ভারতে আর কোনও অলিম্পিয়ান এক অলিম্পিক্সে জোড়া পদক জেতেননি।২৫ মিটার পিস্তলের ফাইনালেও পৌঁছেছিলেন তিনি। এক সময় ছিলেন দ্বিতীয় স্থানে। তবে শেষমেশ অল্পের জন্য পদকের হ্যাটট্রিক মিস হয় তাঁর। এবার তাঁর ঘরের ফেরার পালা।নয়া দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা মনুর। টার্মিনাল ৩-র ভিআইপি গেট দিয়ে বের হবেন মনু। মনুর মা সুমেধা ভাকর মেয়ের প্রথম পদক জয়ের পর বলেছিলেন মেয়ে দেশে ফিরলেই তাঁর জন্য বিমানবন্দরে পরোটা করে নিয়ে আসবেন তিনি। দিল্লি বিমানবন্দরে সেই দৃশ্য দেখা যায় কি না, সেইদিকেও থাকবে নজর। অন্যদিকে ঘরের মেয়েকে স্বাগত জানাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রীড়াপ্রেমীদের ভিড়। বাজনা বাজিয়ে স্লোগান দিয়ে উদযাপন শুরু সকাল থেকেই।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 07, 2024 09:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).