ENG vs NZ, 3rd Test 2022: চোটে নেই অ্যান্ডারসন, জিমির বদলে টেস্টে অভিষেক জেমির

আগামিকাল, বৃহস্পতিবার লিডসে শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট।

ENG vs NZ, 3rd Test 2022: চোটে নেই অ্যান্ডারসন, জিমির বদলে টেস্টে অভিষেক জেমির
Ben Stokes

আগামিকাল, বৃহস্পতিবার লিডসে শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট। প্রথম দুটি টেস্টে জিতে আগেই সিরিজ পকেটে পুড়েছে বেন স্টোকসের নেতৃত্বে খেলা ইংল্যান্ড। লিডসে কিউইদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামছেন স্টোকসরা। চোটের কারণে লিডসে খেলতে পারবেন না তারকা পেসার জেমস অ্যান্ডারসন। জিমির পরিবর্তে লিডস টেস্টে খেলছেন সারের পেসার জেমি ওভারটন।

ঘরের ক্রিকেটে দারুণ পারফম করে টেস্টে অভিষেক হচ্ছে পেসার জেমি ওভারটনের। জেমির যমজ ভাই ক্রেগ ওভারটন কয়েক বছর আগে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল। দুই ভাইকে একেবারে এক রকম দেখতে। আরও পড়ুন: রঞ্জি ট্রফি ফাইনালের প্রথম দিনের খেলার কী খবর

লিডস টেস্টে ইংল্যান্ডের একাদশ

অ্যালেক্স লিস, জ্যাক ক্রাউলে, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), জেমি ওভারটন, স্টুয়ার্ট ব্রড, ম্যাট পটস, জ্যাক লিচ।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 22, 2022 07:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).