Mumbai Test: ডিক্লেয়ার করতে দেরি করলেন বিরাট কোহলি, জিততে হলে কিউইদের চাই ৫৪০ রান
মুম্বই টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান করে ডিক্লেয়ার করল ভারত। মানে ৫৩৯ রানের লিড নিয়ে ডিক্লেয়ার করলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র নেন ৩টি উইকেট। মায়াঙ্ক আগরওয়াল দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন।
মুম্বই টেস্টে (Mumbai Test) দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান করে ডিক্লেয়ার করল ভারত (Team India)। মানে ৫৩৯ রানের লিড নিয়ে ডিক্লেয়ার করলেন বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন এজাজ প্যাটেল (Ajaz Patel), রচিন রবীন্দ্র (Rachin Ravindra) নেন ৩টি উইকেট। মায়াঙ্ক আগরওয়াল (Mayan k Agarwal) দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন। পূজারা ও গিল করেন ৪৭ রান। কোহলি ৩৬ রানে আউট হন। শেষের দিকে অক্ষর প্যাটেল অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন। প্রথম ইনিংসে ৬২ রানে অল আউট হওয়া নিউ জিল্যান্ডকে জিততে হলে করতে হবে ৫৪০ রান। আরও পড়ুন: PV Sindhu: ফাইনালে হারের অভ্যাস অব্যাহত পিভি সিন্ধু-র, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে হেরে রুপো জিতলেন
দেখুন টুইট
India declare on 276/7, setting New Zealand a target of 540.
Ajaz Patel finishes with a four-wicket haul in the second innings.#WTC23 | #INDvNZ | https://t.co/EdvFj8QtKD pic.twitter.com/j9JJVUk9yP
— ICC (@ICC) December 5, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 05, 2021 02:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

