New Zealand Beat England: রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড, ফেরাল সিরিজে সমতা

ইংল্যান্ডের প্রথম ইনিংসের বিশাল ৪৩৫ রানের জবাবে মাত্র ২০৯ করেছিল কিউয়িরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রান করে ইংল্যান্ডকে জয়ের জন্য মাত্র ২৫৮ রানের লক্ষ্যমাত্রা দেন টিম সাউদি।

New Zealand Beat England: রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড, ফেরাল সিরিজে সমতা
NZ Beat England one runPhoto Credit: Twitter@@ICC

২৮ ফেব্রুয়ারি,২০২৩ঃ ওয়েলিংটনে দুর্ধর্ষ কামব্যাক করল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে মাত্র এক রানে পরাজিত করল তারা। জয়ের জন্য ২৫৮  রানের প্রয়োজন ছিল, কিন্তু ২৫৬ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে নিল ওয়াগনার দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট নেন। অধিনায়ক টিম সাউদি তিন উইকেট এবং ম্যাট হেনরিও তুলে নেন দুই উইকেট।

ইংল্যান্ডের প্রথম ইনিংসের বিশাল ৪৩৫ রানের জবাবে মাত্র ২০৯  করেছিল কিউয়িরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রান করে ইংল্যান্ডকে জয়ের জন্য মাত্র ২৫৮ রানের লক্ষ্যমাত্রা দেন টিম সাউদি। তারপরেও এই জয় স্মরণীয় হয়ে থাকবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমান ভাবে শেষ হল।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 28, 2023 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).