French Open: শুরুতেই শেষ ওসাকার কামব্যাক, ফরাসি ওপেনে অঘটন অব্যাহত
ফরাসি ওপেনে মধুর হল না জাপানের তারকা টেনিস নাওমি ওসাকার প্রত্যাবর্তন। গতবার ফরাসি ওপেনে সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়িয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া ওসাকা এবার আইফেল টাওয়ারের দেশের গ্র্যান্ডস্লামে নেমেই হারলেন।
ফরাসি ওপেনে (French Open 2022) মধুর হল না জাপানের তারকা টেনিস নাওমি ওসাকা (Naomi Osaka) র প্রত্যাবর্তন। গতবার ফরাসি ওপেনে সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়িয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া ওসাকা এবার আইফেল টাওয়ারের দেশের গ্র্যান্ডস্লামে নেমেই হারলেন। সোমবার প্রথম রাউন্ডে ওসাকাকে স্ট্রেট সেটে ৭-৫,৬-৪ হারান আমেরিকার আমান্ডা আনিসিমোভা। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে হেরেছিলেন জাপানের চারটি গ্র্যান্ডস্লাম জয়ী মহাতারকা।
ওসাকার হারে চলতি ফরাসি ওপেনে অঘটনের ধারা অব্যাহত থাকল। গতকাল, টুর্নামেন্টের প্রথম দিনে হারেন পুরুষদের বিভাগে দু'বারের রানার্স ডমেনিক থিয়েম। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছেন টুর্নামেন্টের প্রাক্তন চ্যাম্পিয়ন গার্বিনে মুগুরুসা, তিউনেশিয়ার তারকা ওন্স জাবেউর। আরও পড়ুন: Kusal Mendis: মীরপুর টেস্টে চোট পেয়ে হাসপাতালে ভর্তি কুশল মেন্ডিস, দেখুন ভিডিও
দেখুন টুইট
Naomi Osaka was knocked out of the French Open in the first round on Monday, 12 months after controversially quitting the tournamenthttps://t.co/El1wYLHdgS#AFPSports
— AFP News Agency (@AFP) May 23, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 23, 2022 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

