T20 World Cup 2022: এশিয় চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে টি২০ বিশ্বকাপের শুরু নামিবিয়ার
অঘটনে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে গেল শ্রীলঙ্কা।
অঘটনে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ (ICC T20 World Cup 2022)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে গেল শ্রীলঙ্কা। ক দিন আগেই এই শ্রীলঙ্কাই দারুণ খেলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এদিন নামবিয়া প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে করেছিল ১৬৩ রান। জবাবে ১০৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
নামিবিয়ার এই ঐতিহাসিক জয়ে নায়ক দলের তারকা অলরাউন্ডার জান ফ্রাইলিঙ্ক। ব্যাট হাতে ২৮ বলে ৪৪ ও বল হাতে ২৬ রানে ২ উইকেট নেন জান। ব্যাট, বল, ফিল্ডিং সবেতেই পরাস্ত হয় শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে। আরও পড়ুন-সিএবি নির্বাচনে লড়বেন সৌরভ গাঙ্গুলি, দাদা থাকছেন ক্রীড়া প্রশাসনেই
দেখুন টুইট
A historic win for Namibia 🔥#T20WorldCup | #SLvNAM | 📝 https://t.co/vuNGEcX62U pic.twitter.com/AvCsiz9X7K
— ICC (@ICC) October 16, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 16, 2022 01:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

