PBKS vs MI: সূর্য, তিলকদের দাপটে দুশো পাড় মুম্বইয়ের, ১১ বছর পর ফাইনালে উঠতে শ্রেয়সের পঞ্জাবের চাই ২০৪
১১ বছর পর আইপিএলের ফাইনালে উঠতে হলে প্রীতি জিন্টা-শ্রেয়স আইয়ারের পঞ্জাবকে করতে হবে ২০৪ রান। আমেদেবাদের বৃষ্টির কারণে এদিন ম্যাচ অনেকটা দেরিতে হয়।
PBKS বনাম MI, IPL 2025 Qualifier 2: কেউ হাফ সেঞ্চুরি করলেন না ঠিকই, এরপরেও ফাইনালে ওঠার ম্যাচে প্রথমে ব্যাট করে দুশো পাড় করে ফেলল মুম্বই ইন্ডিয়ন্স। ১১ বছর পর আইপিএলের ফাইনালে উঠতে হলে প্রীতি জিন্টা-শ্রেয়স আইয়ারের পঞ্জাবকে করতে হবে ২০৪ রান। আমেদেবাদের বৃষ্টির কারণে এদিন ম্যাচ অনেকটা দেরিতে হয়। মঙ্গলবার আমেদাবাদে ফাইনালে বিরাট কোহলির বেঙ্গালুরু-র বিরুদ্ধে কারা খেলবেন সেটা জানতে মধ্যরাত হয়ে যাবে। এদিন, মুম্বইয়ের হয়ে দারুণ ব্যাটিং করলেন সূর্যকুমার যাদব (২৬ বলে ৪৪) ও তিলক ভর্মা (২৯ বলে ৪৪)।
শেষের দিকে ১৮ বলে ৩৭ রানের ক্যামিও খেলে দলের রানকে দুশো ছাড়িয়ে যেতে সাহায্য করেন নমন ধীর। ভাল খেলেন ওপেনার জনি বেয়ারস্টো (২৪ বলে ৩৮)। তবে রান পাননি রোহিত শর্মা (৭ বলে ৮)। মুম্বই দুশো রান করে ফেললে আর হারে না, বুমরাদের বিরুদ্ধে এই মিথ ভাঙার লড়াইয়ে পঞ্জাবের তুরুপের তাস হতে পারেন শ্রেয়স আইয়ার, জোশ ইংলিশ, শশাঙ্ক সিং ও মার্কস স্টোয়নিস।
ভাল ব্যাটিং মুম্বইয়ের ব্যাটারদের
#MI put up solid score in a knockout game! 👏🏻💙
Key contributions from the top order and a fiery finish from #NamanDhir power them past a 200+ score which they’ve always defended in #IPL! 💪🏻
Will #PBKS script history and enter the #IPLFinal, or is it set for an MI vs RCB… pic.twitter.com/UL9H2MN4EI
— Star Sports (@StarSportsIndia) June 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

