MS Dhoni Viral Video: বন্ধুর মেয়ের ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানে ধোনি, তারকা খ্যাতি আড়ালে রেখে এক্কেবারে সাদামাটা 'ক্যাপ্টেন কুল'

এক্কেবারে সাদামাটা অবতারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সামিল হয়েছেন বন্ধুর মেয়ের ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানে। কেক কাটার পর বন্ধুকে নিজের হাতে তা খাওয়ালেন তিনি।

MS Dhoni Viral Video: বন্ধুর মেয়ের ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানে ধোনি, তারকা খ্যাতি আড়ালে রেখে এক্কেবারে সাদামাটা 'ক্যাপ্টেন কুল'
MS Dhoni Attends Friend's Daughter's Birthday Party (Photo Credits: X)

পুরনো এক বন্ধুর মেয়ের জন্মদিনের পার্টিতে হাজির হলেন এম এস ধোনি (MS Dhoni)। তারকা খ্যাতি আড়ালে রেখে এক্কেবারে সাদামাটা অবতারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সামিল হয়েছেন বন্ধুর মেয়ের ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানে। কেক কাটার পর বন্ধুকে নিজের হাতে তা খাওয়ালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটার সময়ে এক তরুণী ধোনির পাশে দাঁড়িয়ে সেলফি তুললেন। 'ক্যাপ্টেন কুলের' সঙ্গে ছবি তুলে সে কি আনন্দ তরুণীর চোখে মুখে। মেয়ের জীবনের বিশেষ দিনে কাছের বন্ধুকে কাছে পেয়ে আপ্লূত অপর বন্ধু। চোখ ভিজে যায় তাঁর।

আরও পড়ুনঃ বৃষ্টিতে ফের দুর্যোগ উত্তরাখণ্ডে, ধস নেমেছে পাহাড়ে, চাপা পড়ে মৃত্যু মহিলার, নিখোঁজ কয়েকজন

বন্ধুর মেয়ের ঘরোয়া জন্মদিন পার্টিতে ধোনি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 23, 2025 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).