Ruth Chepng: ডোপ কেলেঙ্কারিতে নির্বাসিত মহিলাদের ম্য়ারথনে বিশ্বরেকর্ডের মালকিন রুথ চেপেনগেটিচ
সবচেয়ে কম সময়ে মহিলাদের ম্যারৌথনে দৌড়ে বিশ্বরেকর্ডের মালকিন রুথ চেপেনগেটিচ বড় সমস্যায় পড়লেন। ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে নির্বাসিত হলেন কেনিয়ার ৩০ বছরের এই মহাতারকা ম্যারাথন রানার। তাঁর ডোপ টেস্টের নমুনা পজেটিভ আসে।
সবচেয়ে কম সময়ে মহিলাদের ম্যারৌথনে দৌড়ে বিশ্বরেকর্ডের মালকিন রুথ চেপেনগেটিচ (Ruth Chepng) বড় বিতর্কে জড়ালেন। ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে নির্বাসিত হলেন কেনিয়ার ৩০ বছরের এই মহাতারকা ম্যারাথন রানার। তাঁর ডোপ টেস্টের নমুনা পজেটিভ আসে। গত মার্চে তাঁর ডোপ পরীক্ষা হয়েছিল। তাঁর মূত্রের নমুনায় অত্যধিক মাত্রায় হাইড্রোকোলোরোথিয়াজিদের (HCTZ)-র সন্ধান মেলে। হাইপার টেনশনের জন্য নেওয়া এই ওষুধটি বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডা-র হিসেব অনুযায়ী শরীরে HCTZ-র মাত্রা ২০/এনজি মিলি-র বেশি হলেই তা অপরাধ হিসেবে বিবেচত হবে। সেখানে কেনিয়ান ম্যারাথন রানার চেপেনগেটিচের দেহে মেলে ৩ হাজার ৮০০ এনজি/মিলি। ২০১৯ সালে দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি।
গত বছর অক্টোবরে মহিলাদের ম্যারাথনের ইতিহাসটাই বদলে দিয়েছিলেন চেপেনগেটিচ। বিশ্বের প্রথম মহিলা হিসেবে ২ ঘণ্টা ১০ মিনিটের কমে ম্যারাথন শেষ করার নজির গড়েন কেনিয়ার এই তারকা রানার। ২০২৪ সালের অক্টোবরে শিকাগো ম্যারাথন ২ ঘণ্টা ৯ মিনিট ৫৬ মিনিটে শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।
নির্বাসিত মহিলাদের ম্যারথনের বিশ্বরেকর্ডের মালকিন
BREAKING NEWS: Marathon world record holder Ruth Chepngetich has been provisionally suspended by the Athletics Integrity Unit after testing positive for Hydrochlorothiazide in a test on March 14th.
Hydrochlorothiazide, can be used to mask the presence of banned drugs. The AIU… pic.twitter.com/MSxaEQxFSL
— CITIUS MAG (@CitiusMag) July 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 18, 2025 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

