Manika Batra In World's Women's Singles Rankings: সৌদি স্ম্যাস টুর্নামেন্টের অসাধারণ পারফরম্যান্স, বিশ্ব ক্রম তালিকায় সেরা ২৫-এ মনিকা বাটরা

Manika Batra In World's Women's Singles Rankings: সৌদি স্ম্যাস টুর্নামেন্টের অসাধারণ পারফরম্যান্স, বিশ্ব ক্রম তালিকায় সেরা ২৫-এ মনিকা বাটরা
Manika Batra on top 25 Photo credit: Twitter@BoriaMajumdar

ভারতের প্রথম মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে সিঙ্গলসে বিশ্ব ক্রম তালিকায় (World's Women's Singles Rankings) প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিলেন মনিকা বাটরা। আজ  আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (ITTF) এর পক্ষ থেকে যে ক্রমতালিকা প্ৰকাশ করা হয়েছে, তাতে ১৫ ধাপ উঠে ২৪ নম্বর স্থানে আছেন মনিকা।সদ্য সমাপ্ত সৌদি স্ম্যাস টুর্নামেন্টে ভালো ফলের জন্য ক্রমতালিকায় এই  উত্তরণ হয়েছে মনিকার।তবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন মনিকা। এর আগে ২০১৯ সালে ভারতের টেবিল টেনিস খেলোয়াড় সাথিয়ান জি পুরুষদের ক্রমতালিকায় ২৪ তম স্থান দখল করেছিলেন।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 15, 2024 10:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).