LSG vs CSK: অশ্বিনকে বাদ দিয়ে নামল চেন্নাই, ব্যাট করছেন পন্থরা

খনৌয়ে শুরু হল আইপিএলে ধোনি বনাম পন্থ ম্যাচ। লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি।

LSG vs CSK: অশ্বিনকে বাদ দিয়ে নামল চেন্নাই, ব্যাট করছেন পন্থরা
MS Dhoni (Photo Credit: CSK/ X)

LSG বনাম CSK, IPL 2025: লখনৌয়ে শুরু হল আইপিএলে ধোনি বনাম পন্থ ম্যাচ। লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি। চেন্নাইের প্রথম একাদশে নেই তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। কিউই তারকা ওপেনার ডেভিড কনওয়ে-কেও বাদ দিয়েছেন ধোনি। লখনৌয়ের ব্যাটিংয়ের মূল স্তম্ভ নিকোলাস পুরান। দুরন্ত ফর্মে আছেন মিচেল মার্শও। তবে পন্থ ফর্মে না থাকাটা চিন্তা। আজ হারলে প্লে অফের লড়াই থেকে অনেকটা দূরে সরে যাবে চেন্নাই।

সিএসকে-র প্রথম একাদশ- রচীন রবীন্দ্র, শেখ রশিদ, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, জেমি ওভারটন, এমএস ধোনি (অধিনায়ক), আনশুল কাম্বোজ, নুর আহমদ, খলিল আহেমদ, মাথিশা পাথিরানা।

লখনৌ সুপার জায়েন্টেসের প্রথম একাদশ- আইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, দিগভেশ রাঠি, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, আবেশ খান।

প্রথমে ব্যাট করবে লখনৌ

টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে চেন্নাই

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).