Lala Amarnath 112th Birth Anniversary: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের ১১২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য বিসিসিআইয়ের (দেখুন টুইট)
১৯৩৩ সালে তত্কালীন বম্বে জিমখানায় ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই ১১৮ রানের ইনিংস খেলেছিলেন। ভারতীয় হিসাবে অভিষেক টেস্টে সেঞ্চুরির প্রথম রেকর্ড লালা অমরনাথের নামেই রয়েছে।
আজ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের ১১২তম জন্মবার্ষিকী। ১৯১১ সালে আজকের দিনেই জন্মেছিলেন তিনি। ১৯৩৩ সালে তত্কালীন বম্বে জিমখানায় ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই ১১৮ রানের ইনিংস খেলেছিলেন। ভারতীয় হিসাবে অভিষেক টেস্টে সেঞ্চুরির প্রথম রেকর্ড লালা অমরনাথের নামেই রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৫২-৫৩ মরশুমে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছিল ভারতীয় দল। আর সেই দলের অধিনায়ক ছিলেন অমরনাথ, তাই স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক হিসাবে তাঁর নাম লেখা আছে স্বর্ণাক্ষরে।
১৯৪৭ সালে ব্রিসবেন টেস্টে এক কাণ্ড করেছিলেন অমরনাথ।তাঁর ওভারেই ব্র্যাডম্যান হিট উইকেট হয়েছিলেন। লালা অমরনাথ দুনিয়ার একমাত্র বোলার যিনি স্যর ডন ব্র্যাডম্যানকে আউট করেছিলেন। গোটা ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটে ৪৫ ও প্রথম শ্রেণীর উইকেটে ৪৬৩টি উইকেট পেয়েছিলেন লালা অমরনাথ। আজ তাঁর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
Remembering the legendary Lala Amarnath ji on his birth anniversary. 🙏
He was India's first-ever Test centurion and the first Indian captain to lead #TeamIndia to a Test series win. pic.twitter.com/pPt0dPoaNw
— BCCI (@BCCI) September 11, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 11, 2023 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

