Keacy Carty: গত ১০ দিনে শেষ চারটি ইনিংসে তিনটি সেঞ্চুরি! ক্যারিবিয়ান ক্রিকেটে এখন সুপারহিরো কেসি কার্টি
রবিবার কার্ডিফে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রানের দুরন্ত ইনিংস খেললেন ক্য়ারিবিয়ান তারকা কেসি কার্টি (Keacy Carty)।
ENG vs WI: ক্য়ারিবিয়ান ক্রিকেটের কঙ্কালসার চেহারের মাঝে তিনি উজ্জ্বল ব্যতিক্রম। ওয়েস্ট ইন্ডিজের শেষ চারটি ওয়ানডে ম্যাচে তাঁর ব্যাটিং গড় 100-র কাছাকাছি, তিনটি সেঞ্চুরি। রবিবার কার্ডিফে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রানের দুরন্ত ইনিংস খেললেন ক্য়ারিবিয়ান তারকা কেসি কার্টি (Keacy Carty)। ১০৫ বলের ইনিংসে এদিন কার্টি ১৩টি বাউন্ডারি হাঁকান।
শুরুতেই কোনও না করেই ওপেনার জুয়েল অ্যান্ড্রু আউটের পর নেমে দারুণ ব্যাটিং করেন কার্টি। গত দিন দশকের মধ্যে কার্টির এটি তৃতীয় সেঞ্চুরি। শেষ চার ম্যাচে তাঁর তিনটি সেঞ্চুরি হাঁকানো হয়ে গেল। গত ২৩ ও ২৫ মে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে ডাবলিনে কার্টি করেছিলেন ১০২ ও ১৭০ রান। এরপর বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে বার্মিংহ্যামে ২২ রানে আউট হয়েছিলেন।
কার্টির কামাল
Keacy Carty has racked up three centuries in just four innings over the last 10 days 🤯
Unstoppable at the moment!🔥#ENGvWI #Cricket pic.twitter.com/EhF4roXwgi
— Wisden (@WisdenCricket) June 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 01, 2025 07:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

