Sports Minister Anurag Thakur: কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ উৎসর্গীকৃত ছাত্রাবাসের উদ্বোধন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের

ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর শনিবার নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস (এনএসএনআইএস) পরিদর্শন করেন এবং খেলয়াড়দের সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে ৩০০ শয্যাবিশিষ্ট একটি নতুন ছাত্রাবাসের উদ্বোধন করেন। এই হস্টেল নির্মাণে খরচ হয়েছে ২৬.৭৭ কোটি টাকা

Sports Minister Anurag Thakur: কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ উৎসর্গীকৃত ছাত্রাবাসের উদ্বোধন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের
Anurag Thakur inaugurating Hostels (Photo Credit: IANS/Twitter)

ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর (Anurag Singh Thakur) শনিবার নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস (এনএসএনআইএস) পরিদর্শন করেন এবং খেলয়াড়দের সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে ৩০০ শয্যাবিশিষ্ট একটি নতুন ছাত্রাবাসের উদ্বোধন করেন। এই হস্টেল নির্মাণে খরচ হয়েছে ২৬.৭৭ কোটি টাকা। কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ (Major Dhyanchand) এবং পিটি ঊষার (PT Usha) উৎসর্গীকৃত ছাত্রাবাসেরও উদ্বোধন করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠা্কুর যার মোট খরচ ৫.২৫ কোটি টাকা। হস্টেল ছাড়াও, ক্রীড়ামন্ত্রী এনএসএনআইএস (NSNIS) পাতিয়ালার অ্যাকাডেমিক কোর্সে প্রথমবারের মতো যুক্ত হওয়া 'স্পোর্টস পারফরমেন্স অ্যানালাইসিস কোর্স' (Sports Performance Analysis Course)-এরও উদ্বোধন করেন। ক্রীড়ামন্ত্রী ৪০০-রও বেশি ক্রীড়াবিদ ও প্রশিক্ষণার্থীর সঙ্গে কথা বলেন এবং তাঁদের ক্রীড়া ক্ষেত্রে মনোনিবেশ করতে এবং দেশকে গর্বিত করতে উদ্বুদ্ধ করেন। এই কেন্দ্রে অ্যাথলিটদের কী কী সুযোগ-সুবিধা রয়েছে এবং বর্তমান পরিকাঠামোয় কী কী উন্নতি করতে চান, সে সম্পর্কে তিনি তাঁদের মতামত জানতে চান।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 17, 2022 02:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).