Asian U20 Athletics Championship: এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পদকে সাজানো চতুর্থ দিন

১৫০০ মিটার দৌড়ে রূপো জিতলেন লক্ষিতা বিনোদ শাণ্ডিল্য, এছাড়া একতা দেও ৫০০০ মিটার দৌড়ে রূপো জিতেছেন

Asian U20 Athletics Championship: এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পদকে সাজানো চতুর্থ দিন
Indian 4x400 Mixed Team (Photo Credit: @the_bridge_in/ X)

শনিবার দুবাইয়ে প্রথম এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian U20 Athletics Championship) ১৫০০ মিটার দৌড়ে রূপো জিতলেন লক্ষিতা বিনোদ শাণ্ডিল্য (Laxita Vinod Sandilea)। এছাড়া একতা দেও (Ekta Dey) ৫০০০ মিটার দৌড়ে রূপো জিতেছেন। লক্ষিতা ৪ মিনিট ২৫.৬৩ সেকেন্ড সময় নিয়ে রূপো জেতেন এবং সতীর্থ সুনীতা দেবী (Sunita Devi) ১৬ মিনিট ৫২.৫৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। এদিকে পুরুষদের বিভাগে গৌরব ভাস্কর ভোসলে ৩০০০ মিটারে ৮:৩১.২০ সেকেন্ডে রুপো এবং সতীর্থ বিকাশ কুমার বিন্দ ব্রোঞ্জ (৮:৩৩.০০) পেয়েছেন। মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ১৩.৬৫ সেকেন্ডে ব্রোঞ্জ জেতেন উন্নতি আইয়াপ্পা। (৪x১০০) মিটার রিলে মহিলা ও পুরুষ দল যথাক্রমে ৫৩:২২ এবং ৪০.০১ সময় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শুক্রবার রাতে পুরুষদের পোল ভল্টে ৫.১০ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ জিতেছেন দেব কুমার মীনা এবং ৪.৮০ মিটার ছুঁড়ে সপ্তম স্থানে রয়েছেন সিনিয়র জাতীয় রেকর্ডধারী কুলদীপ কুমার (রেকর্ড ৫.১৭ মিটার)। Asian U20 Athletics Championship: অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৮০০ মিটার দৌড়ে রুপো জিতলেন লক্ষিতা বিনোদ শাণ্ডিল্য

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 28, 2024 01:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).