ICC World Cup: আরও একটা নতুন বিশ্বকাপের ঘোষণা আইসিসি-র, শুরু ২০২৩ থেকে
পুরুষদের ক্রিকেটে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজন করে আইসিসি। চলতি বছর ছোটদের যে বয়সভিত্তিক বিশ্বকাপ যশ ধুলের নেতৃত্বে জিতেছে ভারত। আর এবার মহিলাদের ক্রিকেটও চালু হচ্ছে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ
পুরুষদের ক্রিকেটে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজন করে আইসিসি। চলতি বছর ছোটদের যে বয়সভিত্তিক বিশ্বকাপ যশ ধুলের নেতৃত্বে জিতেছে ভারত। আর এবার মহিলাদের ক্রিকেটও চালু হচ্ছে বয়সভিত্তিক বিশ্বকাপ। পুরুষ ও মহিলাদের ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ, পুরুষদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর এবার প্রতিভা তুলে আনার জন্য মহিলাদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে আইসিসি। মহিলাদের প্রথম অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ হবে ২০২৩ সালে।
ওয়ানডে ফর্ম্যাটের এই বিশ্বকাপের আয়োজক দেশ এখনও ঠিক হয়নি। ঠিক তার পরেই হবে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হবে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রসঙ্গত, আগামী ৪ মার্চ থেকে নিউ জিল্যান্ডে শুরু হবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ।
দেখুন টুইট
🚨JUST IN🚨
ICC CEO, Geoff Allardice has confirmed that the inaugural Under-19 Women's World Cup will be held in January 2023 just before the Women's T20 World Cup. #India #CricketTwitter pic.twitter.com/88BlqymtJH
— Sportskeeda (@Sportskeeda) February 28, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 28, 2022 02:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

