IBA Women's World Boxing Championships: আইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন চার ভারতীয়

মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লাভলিনা বরগোহাই, নিতু ঘনঘাস, নিখাত জারিন ও সুইটি বুরা

IBA Women's World Boxing Championships: আইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন চার ভারতীয়
IBA Women's World Boxing Championships (Photo Credit: IANS/ Twitter)

দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করে বুধবার আইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের তারকা মুষ্টিযোদ্ধা লাভলিনা বরগোহাই (Lovlina Borgohain), নিতু ঘনঘাস (Nitu Ghanghas),নিখাত জারিন (Nikhat Zareen) ও সুইটি বুরা (Saweety Boora)। ৭৫ কেজি ভারোত্তোলনে লাভলিনা পদক জিতেছেন গতবারের বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী মোজাম্বিকের রাডি গ্রামানের বিরুদ্ধে। ২০২২ কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন নিতু জাপানের মাদোকা ওয়াদার বিরুদ্ধে জয় লাভ করে। দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী থাইল্যান্ডের চুথামাত রাকসাতের বিরুদ্ধে লড়াইয়ের নিখাত জারিন জয় তুলে নেন। তিনবারের এশিয়ান পদকজয়ী সুইটি ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী বেলারুশের ভিক্টোরিয়া কেবিকাভাকে পরাজিত করেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 23, 2023 12:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).