Zidane Returns To Coaching For Turkish Club: তুর্কি ক্লাবের হয়ে কোচিংয়ে ফিরছেন জিদান, ফরাসি কিংবদন্তির সঙ্গে প্রাথমিক চুক্তিতে পৌঁছল ফেনেরবাচ
রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর অজ্ঞাতবাসে ছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান (Zidane)। কোচিং তো নয়ই, পাশাপাশি চার বছর ধরে তিনি ফুটবল মাঠের দৃশ্যপটের বাইরে ছিলেন। তবে আবার কোচিং এর দায়িত্বে ফিরছেন জিদান। তিনি ফেনেরবাচের প্রাক্তন কোচ জোস মরিনিয়োর জায়গায় কোচের দায়িত্ব নিতে চলেছেন বলে জানা গেছে। উল্লেখ্য,চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ারের প্লে-অফে বেনফিকার কাছে হেরে যাওয়ায় জোসে মরিনিয়ো চাকরি হারিয়েছেন। আর তাঁর জায়গায় ফেনেরবাচের নতুন কোচ হিসেবেই জিদানের প্রত্যাবর্তন হতে চলেছে। তুর্কি গণমাধ্যমের সূত্রে জানা গেছে , এই ফরাসি কিংবদন্তির সঙ্গে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে ফেনেরবাচ (Zidane Returns To Coaching For Turkish Club)। জিদান নীতিগতভাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যমগুলো। বর্তমানে আলোচনায় রয়েছে বেতন ও চুক্তির খুঁটিনাটি। এই আলোচনা শেষ হলে জিদান ইস্তানবুলে গিয়ে ক্লাবের দায়িত্ব নেবেন জিদান।
❗️Zidane is preparing to succeed Didier Deschamps as the coach of France. He has started taking a lot of notes to be fully prepared, in order to have ideas about the playing style.
— @lequipe pic.twitter.com/goH4KXeVo1
— Madrid Universal (@MadridUniversal) September 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 09, 2025 03:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

