Nandhakumar Sekar Leaves Odisha FC: চার বছর পর ওড়িশা এফসি ছাড়ছেন ফরোয়ার্ড নন্দকুমার সেকর

সেরা পারফরমেন্সের জন্য ভারতীয় জাতীয় দলে ডাক পেয়ে পুরস্কৃত হন সেকর।

Nandhakumar Sekar Leaves Odisha FC: চার বছর পর ওড়িশা এফসি ছাড়ছেন ফরোয়ার্ড নন্দকুমার সেকর
Nandha Kumar Sekar, Odisha FC (Photo Credit: Indian Super League/ Twitter)

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ওড়িশা এফসির ফরোয়ার্ড নন্দকুমার সেকর দল ছাড়ছেন। ২৭ বছর বয়সী সেকর ২০১৯ সালে ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে দলটির অংশ ছিলেন এবং চার মরসুম পর ক্লাবটি ছেড়ে চলে যাচ্ছেন। ওড়িশা এফসি-র পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে,'তিনি সবসময় আমাদের ব্যাজের জন্য সবকিছু দিয়েছেন। সে চোট নিয়ে খেলেছে, ব্যক্তিগত সমস্যাকে একপাশে ঠেলে দিয়েছে এবং যে কোনও পরিস্থিতিতে ক্লাবের প্রত্যেক সদস্যকে হাসিমুখে শুভেচ্ছা জানিয়েছে।' গত চার মরসুমে ওড়িশা এফসির হয়ে ৫৯টি আইএসএল ম্যাচে অংশ নিয়েছেন তিনি। আইএসএল ২০২২-২৩ মরসুমে তিনি সাতটি গোল করেছিলেন যা গোলের ক্ষেত্রে তার সেরা মরসুম। চেন্নাইয়ে জন্ম নেওয়া এই উইঙ্গার সুপার কাপেও তাঁর দুরন্ত ফর্ম বজায় রেখেছিলেন এবং ওড়িশা প্রথম কাপ তুলে নেয়। সেরা পারফরমেন্সের জন্য ভারতীয় জাতীয় দলে ডাক পেয়ে পুরস্কৃত হন সেকর।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2023 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).