Mumbai City FC vs Punjab FC Result: এক মিনিটের মধ্যে জোড়া গোল দিয়ে পঞ্জাবের বিপক্ষে জয় তুলল মুম্বই
মুম্বই সিটি এফসি বনাম পঞ্জাব এফসি (২-১)
দ্বিতীয়ার্ধের শেষের দিকে গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart) ও জর্জ পেরেইরা ডিয়াজের (Jorge Pereyra Diaz) জোড়া গোলে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ম্যাচে পাঞ্জাব এফসিকে (Punjab FC) ২-১ গোলে হারিয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। ম্যাচের ১৪ মিনিটে মহম্মদ নওয়াজের (Mohammed Nawaz) গোলে এগিয়ে যায় পঞ্জাব। যদিও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে লালিয়ানজুয়ালা ছাঙ্গতে (Lallianzuala Chhangte) ও জয়েশ রানেকে (Jayesh Rane) মাঠে নামান বাকিংহাম। কোচের এই মুভ প্রশংসার দাবি রাখে কারণ দুই বদলিই যথাক্রমে স্টুয়ার্ট ও ডিয়াজের জন্য গোলের সুযোগ করে দেন। মুম্বই সিটির দু'টি গোলের মধ্যে ৫১ সেকেন্ড ব্যবধান ছিল যা আইএসএলের ইতিহাসে একই দলের দু'টি গোলের মধ্যে দ্বিতীয় স্বল্পতম সময়। মুম্বই সিটি এফসি বারবার পেছন থেকে এসে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। গত মাসে একই ভেন্যুতে কেরালা ব্লাস্টার্স এফসিকে (Kerala Blasters FC) হারিয়েছিল তারা। Asian Champions Trophy: কোরিয়াকে ৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল
FT: MCFC 2⃣-1⃣ PFC
..AND BREATHE! 🥵
Goals from Greg and JPD inspire a fantastic comeback in yet another memorable night at the Arena! 🩵#MCFCPFC #ISL10 #MumbaiCity 🔵 pic.twitter.com/OITR6Wf8GR
— Mumbai City FC (@MumbaiCityFC) November 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 03, 2023 10:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

