Turkish Women's Cup 2024: উয়েফা কনফেডারেশনে ভারতের মহিলা ফুটবল দলের ঐতিহাসিক জয়

এটি ভারতীয় মহিলা ফুটবল দলের জন্য একটি ঐতিহাসিক জয় কারণ এটি কোনও অফিসিয়াল ম্যাচে উয়েফা কনফেডারেশনের কোনও দলের বিরুদ্ধে তাদের প্রথম জয়

Turkish Women's Cup 2024: উয়েফা কনফেডারেশনে ভারতের মহিলা ফুটবল দলের ঐতিহাসিক জয়

বুধবার তুরস্কের আলানিয়ার গোল্ড সিটি স্পোর্টস কমপ্লেক্সে তুর্কি মহিলা কাপ ২০২৪ (Turkish Women's Cup 2024) ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত ৪-৩ গোলে এস্তোনিয়াকে পরাজিত করে। এটি ভারতীয় মহিলা ফুটবল দলের জন্য একটি ঐতিহাসিক জয় কারণ এটি কোনও অফিসিয়াল ম্যাচে উয়েফা কনফেডারেশনের কোনও দলের বিরুদ্ধে তাদের প্রথম জয়। এর আগে বেলারুশ, ইউক্রেন ও রোমানিয়ার বিপক্ষে তিনটি ম্যাচেই হেরেছিল ভারত। ভারতের হয়ে ১৭ মিনিটে প্রথম গোল করেন মনীষা কল্যাণ এরপর ৮১ মিনিটে ফের গোল করেন তিনি, এর আগে ৬২ মিনিটে ইন্দুমতি কাথিরেসান ও ৭৯ মিনিটে পিয়ারি জাক্সা একটি করে গোল করেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা এস্তোনিয়ার মেয়েরা লিসেট তামিক (৩২'), ভ্লাদা কুবাসসোভা (৮৮') ও এম লিলেমে (৯০') স্কোরশিটে নাম তোলে। ভারতীয় মহিলা ফুটবল দল শনিবার তাদের পরবর্তী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে। Turkish Women's Cup 2024 Live Streaming: আজ, এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ভারতের মহিলা ফুটবল দলের সফর; সরাসরি দেখুন

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 22, 2024 09:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).