Indian Football Fans in Qatar: দেখুন, ঢোলের তালে ভারতীয় ফুটবলের জন্য কাতারের মিছিল ভক্তদের
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও ভারতীয় ফুটবলের ভক্তদের দেখা যায় নীল রঙের জার্সি পড়ে ঢোল নিয়ে মিছিল করতে
এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2023) আগে কাতারের রাজধানীতে অভ্যর্থনার পর ভারতের কোচ ইগর স্টিমাচ দোহাকে তাদের 'সেকেন্ড হোম' বলে অভিহিত করেছেন। গতকাল আইএসএলের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও ভারতীয় ফুটবলের ভক্তদের দেখা যায় নীল রঙের জার্সি পড়ে ঢোল নিয়ে মিছিল করতে। ভারতীয় ফুটবলের প্রতি এই ভালোবাসা সবাইকে মুগ্ধ করেছে। বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে ভারতের কোচ বলেছিলেন যে দর্শকদের সমর্থন ম্যাচের ফলাফল ভারতের পক্ষে ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, 'আমরা যখন কুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে খেলছিলাম, তখন অ্যাওয়ে ম্যাচে প্রচুর ভারতীয় দর্শক ছিল। একারণেই আমরা ওই ম্যাচটা জিতেছিলাম। আমাদের পারফরম্যান্স বা আত্মবিশ্বাসের চেয়ে ওগুলোই আমাদের ম্যাচ জেতার মূল কারণ ছিল।' তারপরই ভাইরাল এই ভিডিও ভারতীয় দলকে যথেষ্ট আত্মবিশ্বাস জোগাবে। IND vs AUS, AFC Asian Cup Result: এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু ভারতের সফর
দেখুন ভিডিও
𝐏𝐀𝐈𝐍𝐓𝐈𝐍𝐆 𝐓𝐇𝐄 𝐓𝐎𝐖𝐍 𝐁𝐋𝐔𝐄! 📣
Watch #INDvUZB LIVE only on @JioCinema and @Sports18 at 8 PM today! 📺#BlueTigers #BackTheBlue #IndianFootball #AsianCup2023 #AsianDream | @IndianFootball @BluePilgrims @qatarmanjappada @kbfc_manjappada pic.twitter.com/Mizt94n8Gi
— Indian Super League (@IndSuperLeague) January 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 18, 2024 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

