Odisha FC: আইএসএল মরসুমের শেষ পর্যন্ত ওড়িশা এফসিতে এলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড 'ডোরি'

ওড়িশা এফসি-র বিরুদ্ধেও কিছু ইতিহাস রয়েছে এই ব্রাজিলিয়ানের। তিনি এএফসি কাপ ২০২৩-২৪ চলাকালীন বিপরীত শিবিরে ছিলেন, ঢাকায় বসুন্ধরা কিংসের হয়ে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করেছিলেন

Odisha FC: আইএসএল মরসুমের শেষ পর্যন্ত ওড়িশা এফসিতে এলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড 'ডোরি'
Dorielton Gomes Nascimento (Photo Credit: Odisha FC/ X)

ISL 2024-25: ওড়িশা এফসি (Odisha FC) সম্প্রতি ঘোষণা করেছে যে ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েলটন গোমেস নাসিমেন্তোকে (Dorielton Gomes Nascimento) এই মরসুমের জন্য দলে নেওয়া হয়েছে। ডোরি নামে পরিচিত এই তারকার মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর বিকল্পও রয়েছে বলে জানা গিয়েছে। ডোরি তার পেশাদার কেরিয়ার শুরু করেন ফ্লুমিনেন্স এফসি দিয়ে। যেখানে তিনি ২০০৮ সালে কোপা লিবার্তাদোরেস রানার-আপ অর্জনকারী দলের অংশ ছিলেন। পরে তিনি এশিয়ায় চলে আসেন। তিনি বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংসের সাথে বেশ সাফল্য উপভোগ করেন। ঢাকা আবাহনীতে, ডোরি ২০২১-২২ মরসুমে ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপের শিরোপার জেতেন, এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্স-আপ হন। ওড়িশা এফসি-র বিরুদ্ধেও কিছু ইতিহাস রয়েছে এই ব্রাজিলিয়ানের। তিনি এএফসি কাপ ২০২৩-২৪ চলাকালীন বিপরীত শিবিরে ছিলেন, ঢাকায় বসুন্ধরা কিংসের হয়ে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করেছিলেন। Roy Krishna: চোটের কারণে আইএসএলের বাকি মরসুমের জন্য ছিটকে গেলেন ওড়িশা এফসির রয় কৃষ্ণা

ওড়িশা এফসিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড 'ডোরি'

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 26, 2024 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).