Atletico Madrid New Season: নতুন মরশুমে আরও শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদ, নাপোলি থেকে এল গিয়াকোমো রাসপাদোরি
নতুন মরসুমের জন্য স্কোয়াডের শক্তি বাড়াচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid )। এবার নাপোলি থেকে ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরি ( Giacomo Raspadori) কে দলে নিল স্প্যানিশ ক্লাবটি। ২৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ক্লাবটি। সোমবার জানিয়েছে আতলেতিকো। এজন্য ২ কোটি ৬০ লাখ ইউরো খরচ করতে হচ্ছে লা লিগার দলটিকে।গ্রীষ্মের দলবদলে এই নিয়ে সাত জন খেলোয়াড় দলে টানল আতলেতিকো।
🚨 Giacomo Raspadori to Atletico Madrid HERE WE GO 🇮🇹🔴🔵✅ pic.twitter.com/wDGt6xETKw
— Italy Focus 🇮🇹 (@theitalyfocus) August 8, 2025
গত মরসুমে নাপোলির জার্সিতে দ্বিতীয়বারের মতো সেরি আ জেতেন রাসপাদোরি। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচ খেলে ১৩ গোল ও ১০টি অ্যাসিস্ট করেন তিনি।২০২০ সালে ইউরো জয়ী ইতালি দলের সদস্য ছিলেন রাসপাদোরি। দেশের হয়ে ৪০ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 12, 2025 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

