2026 World Cup Football: ইতালিকে উড়িয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নরওয়ে, জোড়া গোল করে নায়ক হলান্ডএ
সান সিরোতে রবিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ১৯৯৮ সালের পর আবারও বিশ্বকাপে (2026 World Cup) নিজেদের টিকিট নিশ্চিত করল নরওয়ে। বিশ্বকাপের টিকিট পেতে হলে কে নয় গোলে হারাতে হতো ইতালিকে। সেটি ছিল অসম্ভব। সেই অসম্ভব কাজটা ইতালি করতে পারল না। উল্টে ঘরের মাঠে বিশাল ব্যবধানে হেরে গেল গাত্তুসোর দল। জোড়া গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান হলান্ড। বাকি দুইটি গোল আসে নুসা এবং লারসেনের কাছ থেকে।
Erling Haaland’s hits two in one minute as Norway crush Italy and qualify for the 2026 World Cup 😮💨🤩 pic.twitter.com/jZZk3U4vYw
— 𝐂𝐚𝐜𝐚 𝐁𝐞𝐲 (@1Cacabeyy_cb) November 16, 2025
নরওয়ের এই বড় জয়ের পাশাপাশি ২৮ বছর পর বিশ্বকাপ খেলা নিশ্চিত করল। আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ইতালিকে খেলতে হবে প্লে-অফে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে না খেলতে পারার ঝুঁকিতে এখন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 17, 2025 04:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

