Delhi Police Removes Wrestler Tents: দিল্লিতে তাঁবু সরালো পুলিশ, আটক সব প্রতিবাদী কুস্তিগীর
দেশবিরোধী কোনও কাজ না করতেও কুস্তিগীরদের নির্দেশ দেন কর্তারা
বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ সমস্ত প্রতিবাদী কুস্তিগীরকে আটক করেছে দিল্লি পুলিশ। আটকের তালিকায় রয়েছে তাদের সমর্থকরাও। এরপর রবিবার যন্তর মন্তরের বিক্ষোভস্থলে বসানো তাঁবুগুলি সরিয়ে দেয় পুলিশ। দেশবিরোধী কোনও কাজ না করতেও কুস্তিগীরদের নির্দেশ দেন কর্তারা। এর আগে প্রতিবাদী কুস্তিগীররা সমর্থকদের নিয়ে পুলিশের ব্যারিকেড টপকে নবনির্মিত সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিপুল সংখ্যক পুলিশ তাদের বাধা দেয়। সাক্ষী মালিক-সহ কুস্তিগীররা সংসদে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়লে তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। গত ২৩ এপ্রিল থেকে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যন্তরমন্তরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পুনিয়া, মালিক, বিনেশ ফোগতের মতো বিশিষ্ট ভারতীয় কুস্তিগীররা।
The Delhi Police removes the tents, bedding and coolers of the protesting wrestlers from Jantar Mantar.@NH_India photos by @vipin0449 pic.twitter.com/frMRjTnENs
— Ashlin Mathew (@ashlinpmathew) May 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 28, 2023 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

