WPL Mascot Unveiled: মহিলা প্রিমিয়ার লিগের ম্যাসকট 'শক্তি'র উন্মোচন করলেন জয় শাহ

৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠের সব জায়গায় ছক্কা হাঁকাচ্ছেন শক্তি।

WPL Mascot Unveiled: মহিলা প্রিমিয়ার লিগের ম্যাসকট 'শক্তি'র উন্মোচন করলেন জয় শাহ
Women's Premier League 2023 Mascot Shakti (Photo Credit: RCBIANS OFFICIAL WOMEN/ Twitter)

মহিলা প্রিমিয়ার লিগের থিম সং-এর পর এবার বিসিসিআই নিয়ে এল 'শক্তি' নামের ম্যাসকট। বিসিসিআই সচিব জয় শাহ টুইটারে শক্তিকে 'ফাস্ট, ফিয়ার্স অ্যান্ড ফুল অফ ফায়ার' বলে অভিহিত করেছেন। ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠের সব জায়গায় ছক্কা হাঁকাচ্ছেন শক্তি। হরমনপ্রীত কউর, মন্ধনাদের মতোই তাঁর চোখেমুখে উৎসাহ। এই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, 'অভি তো বস সুরুওয়াত হ্যায়' (এই তো সবে শুরু)। মাস্কট শক্তি মাঠের বাইরে দর্শকদের মনোরঞ্জনের জন্য তৈরি। আগামী ৪ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত জায়ান্টস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ ডব্লিউপিএল (WPL)। মুম্বইয়ে ডব্লিউপিএলের ২০টি ম্যাচই মহিলাদের জন্য বিনামূল্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বোর্ড এর জন্য একটি গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানেরও পরিকল্পনা করেছে যেখানে থাকবেন কিয়ারা আদবানি, এপি ধিলিয়নের মতো তারকারা।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 02, 2023 12:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).