KKR Team at Honey Singh Concert: দেখুন, ইডেনের জয়ের পর হানি সিংয়ের কনসার্টে হাজির কেকেআরের তারকারা

কেকেআরের (KKR) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), রিঙ্কু সিং (Rinku Singh), হর্ষিত রানা (Harshit Rana), বৈভব অরোরা (Vaibhav Arora), মণীশ পাণ্ডে (Manish Pandey) এবং অনুকূল রায়কে (Anukul Roy) কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে (Aquatica Ground, Kolkata) দেখা যাচ্ছে

KKR Team at Honey Singh Concert: দেখুন, ইডেনের জয়ের পর হানি সিংয়ের কনসার্টে হাজির কেকেআরের তারকারা
KKR Players at Honey Singh Concert (Photo Credit: KKR/ X)

KKR Team at Honey Singh Concert: আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ব্যস্ত সূচি থেকে সময় বের করে শনিবার হানি সিংয়ের (Honey Singh) মিলিনিয়ার ইন্ডিয়া ট্যুরের (Millionaire India Tour) কলকাতার কনসার্টে হাজির ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকারা। কেকেআরের (KKR) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), রিঙ্কু সিং (Rinku Singh), হর্ষিত রানা (Harshit Rana), বৈভব অরোরা (Vaibhav Arora), মণীশ পাণ্ডে (Manish Pandey) এবং অনুকূল রায়কে (Anukul Roy) কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে (Aquatica Ground, Kolkata) দেখা যাচ্ছে ইয়ো ইয়ো হানি সিংয়ের (Yo Yo Honey Singh) পারফরম্যান্সে নাচতে। কেকেআরের তারকাদের উপস্থিতি কিন্তু টের পেয়েছিলেন হানি সিং। কনসার্ট চলাকালীন তাঁকে 'করবো, লড়বো, জিতবো রে' স্লোগানো দিতেও শোনা গেছে। এই বৃহস্পতিবার (৩ এপ্রিল) ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানে হারিয়ে কেকেআর তাদের অরেঞ্জ আর্মির বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখে। KKR vs SRH, IPL 2025 Scorecard: ফর্মে ভেঙ্কটেশ, বরুণ-বৈভবের বিধ্বংসী বোলিং, একনজরে কেকেআরের জয়ের নায়করা

হানি সিংয়ের কনসার্টে হাজির কেকেআরের তারকারা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 06, 2025 01:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).