Tilak Verma Shows Tattoo, Asian Games: এশিয়ান গেমসের জার্সি তুলে ট্যাটু দেখিয়ে কেন অর্ধশতক উদযাপন করলেন তিলক ভার্মা, জানুন কারণ
মাইলফলকটি অনন্যভাবে উদযাপন করে তিনি তার মা এবং রোহিত শর্মার কন্যা সামাইরাকে (Samaira) সেটি উৎসর্গ করেন
জার্সি তুলে মা-বাবার ট্যাটু দেখিয়ে কেন দ্রুত হাফসেঞ্চুরি উদযাপন করলেন তিলক বর্মা ম্যাচের পর সেকারন জানালেন। চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ২৬ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ২টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে দারুণ ছন্দে ছিলেন এই তরুণ। ৯৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯.২ ওভারেই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় অর্ধ-শতক পূরণ করেন তিলক। এরপর মাইলফলকটি অনন্যভাবে উদযাপন করেন, যা তিনি তার মা এবং রোহিত শর্মার কন্যা সামাইরাকে (Samaira) প্রতি উৎসর্গ করেন। কারণ তিনি তাঁর মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ফিফটি স্কোর করবেন বা ভারতকে একটি ম্যাচ জিতিয়ে দেবেন। Asian Games 2023: বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ঋতুরাজের ভারত, তিরন্দাজির রিকার্ভে মেয়েদের ব্রোঞ্জে হাংঝৌতে ৮৭ পদক জেতা হয়ে গেল ভারতের
দেখুন ভিডিও
A stroke-filled half-century for Tilak Varma & a heart-warming celebration for his mom follows ♥️
What an inspiring, classy young talent this #TeamIndia southpaw is 👏🙌#Cheer4India #INDvBAN #Cricket #HangzhouAsianGames #AsianGames2023 #SonyLIV pic.twitter.com/mw9EsWpKrl
— Sony LIV (@SonyLIV) October 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 06, 2023 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

