Temba Bavuma on Sleeping: ক্যামেরার দোষ! বিশ্বকাপের আগে অধিনায়কদের বৈঠকে ঘুমিয়ে পড়া নিয়ে নীরবতা ভাঙ্গলেন টেম্বা বাভুমা
৩৩ বছর বয়সী এই ক্রিকেটার যখন তার ভাইরাল হওয়া ঘুমন্ত ছবি দেখেন তখন তিনি প্রতিক্রিয়া দিয়ে জানান যে তিনি ঘুমোচ্ছিলেন না
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) নিজের ভাইরাল হওয়া ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন। ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে অধিনায়কদের বৈঠকের একটি ছবি দাবানলের মতো অনলাইনে ভাইরাল হয় যেখানে দেখা যায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ঘুমিয়ে রয়েছেন, তবে বাভুমা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ঘুমিয়ে পড়েননি। ইংল্যান্ডের বার্মি আর্মির (England’s Barmy Army) ফ্যান পেজে বাভুমার ছবি শেয়ার করা হয়েছে। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার যখন তার ভাইরাল হওয়া ঘুমন্ত ছবি দেখেন তখন তিনি প্রতিক্রিয়া দিয়ে জানান যে তিনি ঘুমোচ্ছিলেন না, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলি এমন এক কোণ থেকে ধরা পড়েছে যে মনে হচ্ছে যেন বাভুমা ঘুমিয়ে পড়েছেন বলে তিনি দাবি করেছেন। এদিকে, ভারতে ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলের অধিনায়করা সাংবাদিক সম্মেলনের পর একটি ফটোশুটেও অংশগ্রহণ করে।India's ODI Cricket World Cup 2023 Schedule: আজ থেকে শুরু বিশ্বকাপ, জানুন ভারতের ম্যাচের সম্পূর্ণ সূচি
Temba Bavuma responds to suggestions he fell asleep during the #CWC23 captains' roundtable 💤 pic.twitter.com/T34OkEWHV8
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 05, 2023 09:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

