Special Flight for Team India: দেখুন, হারিকেন বেরিলের দুর্যোগ এড়িয়ে দেশে ফিরতে রোহিতদের জন্য বিশেষ বিমান

২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে বিমানটি স্থানীয় সময় রাত ২টায় বার্বাডোজে অবতরণ করেছে

Special Flight for Team India: দেখুন, হারিকেন বেরিলের দুর্যোগ এড়িয়ে দেশে ফিরতে রোহিতদের জন্য বিশেষ বিমান
Air India Special Flight for Team India (Photo Credit: ANI/ X)

গত শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সাত রানে জয়ের পর হারিকেন বেরিলের (Hurricane Beryl) মাঝে বার্বাডোজে আটকে গেছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা আজ জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বার্বাডোজ থেকে দিল্লির দিকে রওনা দেবে টিম ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ২৪ বিশ্বকাপ (Air India Champions 24 World Cup) বা AIC24WC নামে একটি বিশেষ চার্টার ফ্লাইট ভারতীয় দল, তার সাপোর্ট স্টাফ, খেলোয়াড়দের পরিবার, কিছু বোর্ড কর্মকর্তা এবং ভারতীয় মিডিয়াকে ফিরিয়ে আনতে চলেছে। সংবাদ সংস্থা এএনআই সেই বিমানের প্রথম ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। ২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে বিমানটি স্থানীয় সময় রাত ২টায় বার্বাডোজে অবতরণ করেছে। সফরসূচি অনুযায়ী, বিমানটি এখন স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় বার্বাডোজ থেকে উড়বে বলে আশা করা হচ্ছে। Team India Return Update: ঘূর্ণিঝড়ের বিপদ কাটিয়ে অবশেষে বার্বাডোজ থেকে দেশে ফিরছে ভারতীয় দল

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 03, 2024 12:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).