Smriti Mandhana Half Century: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অর্ধশতরান স্মৃতির, ভারতের স্কোর ১১৯/১

Smriti Mandhana Half Century: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অর্ধশতরান স্মৃতির, ভারতের স্কোর ১১৯/১
Smriti Mandhana. (Photo Credits: Twitter)

অস্ট্রেলিয়া মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল আজ তৃতীয় ওয়ানডেতে একে ওপরের মুখোমুখি হইয়েছে। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে তৃতীয় ম্যাচে ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া।প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ২৯৮ রান করে এবং টিম ইন্ডিয়াকে ২৯৯ রানের টার্গেট দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই ১৬ রানে ১ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় মহিলা দল। এরপর ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা মাত্র ৫৫ বলে তার ২৮তম ওডিআই হাফ সেঞ্চুরি করেন। তাঁকে যোগ্য সঙ্গত করছেন হারলিন দেওল। শতরানের লক্ষ্য নিয়ে খেলছেন স্মৃতি। এই মুহুর্তে টিম ইন্ডিয়ার স্কোর ১১৯ রানে ১ উইকেট।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 11, 2024 04:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).