SL vs NED Innings Break, ICC CWC Qualifiers Final 2023: বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে ২৩৩ রানে শ্রীলঙ্কাকে অলআউট নেদারল্যান্ডের
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন সাহান আরচচিগে, কুশল মেন্ডিস ৪৩ রানে ফিরে যান
চলতি বছরের শেষে ভারতে অনুষ্ঠেয় ১০ দলের একদিবসীয় বিশ্বকাপে খেলার জন্য শেষ দুটি দল নিশ্চিত হয়েছে। প্রতিযোগিতায় শ্রীলঙ্কার সঙ্গে যোগ দিয়েছে নেদারল্যান্ডস। আজ বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে অজেয় শ্রীলঙ্কাকে ২৩৩ রানে অলআউট করে দিয়েছে নেদারল্যান্ড। শুধু তাই নয় ডাচরা ৪৭.৫ ওভারেই অপ্রতিরোধ্য শ্রীলঙ্কাকে গুটিয়ে দেয়। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ড। প্রথম থেকেই শ্রীলঙ্কার ইনিংসকে প্রথম থেকেই স্থির হতে দেয়নি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন সাহান আরচচিগে, কুশল মেন্ডিস ৪৩ রানে ফিরে যান। ডাচদের হয়ে লোগান ভ্যান বিক, রায়ান ক্লেয়ন, বিক্রমজিৎ সিং এবং সাকিব জুলফিকর ২ টি করে উইকেট নেন এছাড়া আরিয়ান দত্ত ১টি উইকেট নেন। এখন নেদারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ২৩৪ রান। Duleep Trophy Semi-Final: দলীপ ট্রফিতে ৫৩ মিনিট মাত্র ৫.৫ ওভার, সময় নষ্ট ঘিরে বিতর্ক
Sri Lanka sets a target of 234 for Netherlands! 🎯 Time for the bowlers to step up and defend! 💪🏏#SLvNED #CWC23 #LionsRoar pic.twitter.com/BpHQFIHvER
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 09, 2023 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

