SL Squad, ICC Women's T20 WC 2025: আইসিসি টি২০ মহিলা বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার, নেতৃত্বে চামারি আথাপুথু
এই দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হলেন চামারি আথাপুথু (Chamari Athapaththu)। তিনি ১১৫টি ওয়ানডে ম্যাচে ৩৮৭৭ রান ও ৪৫ উইকেট নিয়েছেন। আথাপুথু দলের মেরুদণ্ড হলেও দলে জায়গা করেছেন কিছু তরুণ খেলোয়াড়রাও।
SL Squad, ICC Women's T20 WC 2025: সম্প্রতি শ্রীলঙ্কা মহিলা বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। আইসিসি টি২০ মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women's T20 WC 2025) ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ২ নভেম্বর পর্যন্ত। এই দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হলেন চামারি আথাপুথু (Chamari Athapaththu)। তিনি ১১৫টি ওয়ানডে ম্যাচে ৩৮৭৭ রান ও ৪৫ উইকেট নিয়েছেন। আথাপুথু দলের মেরুদণ্ড হলেও দলে জায়গা করেছেন কিছু তরুণ খেলোয়াড়রাও। তাদের মধ্যে রয়েছেন দেওমি বিহঙ্গা (Dewmi Vihanga), যিনি ২০২৫ সালের এপ্রিল-মে মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করেছেন। তরুণ এই বোলার ১১ উইকেট নিয়েছেন। এছাড়া দলে জায়গা করেছেন হর্ষিতা সমরবিক্রামা (Harshitha Samarawickrama)। ২৭ বছর বয়সী এই তরুণী ৪১টি ওয়ানডে ম্যাচে ১,০৭৫ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি রয়েছে। তিনি ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে তাঁর ম্যাচ জেতানো ইনিংসের জন্য আইসিসির মাসিক সেরা খেলোয়াড় হন। Asia Cup 2025: শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫, একনজরে সম্পূর্ণ সূচি, স্কোয়াড; সরাসরি দেখবেন যেখানে
আইসিসি টি২০ মহিলা বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার
Sri Lanka’s unit for #CWC25 is ready to go 👊
Read more ahead of the September 30 start 👉https://t.co/zJWAFLkx45 pic.twitter.com/Gkwpw3NHYS
— ICC (@ICC) September 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 11, 2025 02:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

