Siraj’s Bails Swap Trick Video: দেখুন, সিরাজের বেল অদলবদলে পাল্টে গেল ভাগ্য, লাবুশেনের উইকেট নিলেন নীতীশ

সিরাজ বেল পরিবর্তন করার পড়ে মার্নাস সেই বেল তাদের আগের মতোই রেখে দেন। এই কাজ মূলত ক্রিকেটাররা নিজেদের মনের কুসংস্কার থেকে করেন। কিন্তু এই ঘটনায় লাবুশেনের ব্যাটিংয়ের মনোযোগ নষ্ট হয়

Siraj’s Bails Swap Trick Video: দেখুন, সিরাজের বেল অদলবদলে পাল্টে গেল ভাগ্য, লাবুশেনের উইকেট নিলেন নীতীশ
Marnus Labuschagne vs Mohammed Siraj (Photo Credit: ICC/ X)

Border Gavaskar Trophy 2024-25: গাব্বায় তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে (AUS বনাম IND) ভারতীয় পেসার নিজের এক ওভারে বেল অদলবদল করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সেই সময় স্ট্রাইকার প্রান্তে স্টাম্পের দিকে যাওয়ার সময় মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) সিরাজকে কিছু বলেন। এরপর সিরাজ বেল পরিবর্তন করার পড়ে মার্নাস সেই বেল তাদের আগের মতোই রেখে দেন। এই কাজ মূলত ক্রিকেটাররা নিজেদের মনের কুসংস্কার থেকে করেন। কিন্তু এই ঘটনায় লাবুশেনের ব্যাটিংয়ের মনোযোগ নষ্ট হয়। পরের ওভারে নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) ওয়াইড ডেলিভারিতে লাবুশেন ড্রাইভ করতে যান কিন্তু শেষ পর্যন্ত বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে ফিরে যান। ভাগ্য বদলের এই চেষ্টা ভারতের পক্ষে কাজ করে এবং ধীরে ধীরে মার্নাস ৫৫ বলে করা মাত্র ১২ রানের ইনিংস শেষ হয়ে যান। অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত ফিফটি করে আজ তার খেলার পদ্ধতি ছিল অতিরিক্ত ডিফেনসিভ। IND vs AUS 3rd Test Day 2 Highlights: বুমরাহের ৫ উইকেট, তবুও হেড-স্মিথের জোড়া শতকে অজিদের স্কোর ৪০০ পার

মহম্মদ সিরাজের বেল অদলবদল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).