Sikander Raza Reacts on WI 'A' Welcome: ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতি অব্যবস্থার মাঝে নেপাল ক্রিকেটের পাশে দাঁড়ালেন সিকন্দর রাজা

সফরকারী ক্রিকেটারদের প্রাথমিক সুযোগ-সুবিধাও দিতে না পারায় সিএএন-এর তীব্র সমালোচনা করেন সমর্থকরা। এই সময় নেপাল ক্রিকেটের পাশে দাঁড়িয়েছেন সিকন্দর

Sikander Raza Reacts on WI 'A' Welcome: ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতি অব্যবস্থার মাঝে নেপাল ক্রিকেটের পাশে দাঁড়ালেন সিকন্দর রাজা
Sikandar Raza (Photo Credit: @sadamyasir8/ X)

জিম্বাবয়ে তারকা সিকন্দর রাজা (Sikander Raza) নেপালে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের খেলোয়াড়দের অভ্যর্থনা সম্পর্কে তার মতামত জানিয়েছেন। ইতিহাসে প্রথমবার নেপাল সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলকে ঐতিহাসিক স্বাগত জানানোর আশা করে ভক্তরা সেখানে দেখা যায় তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থায় করেনি নেপাল ক্রিকেট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের লাগেজ একটি মিনি-ট্রাকে তুলতে দেখা গেছে, কিছু রিপোর্ট অনুযায়ী তাঁদের জন্য এসি বাসেরও ব্যবস্থা করা হয়নি। ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা ঐতিহাসিক ইভেন্টে নেপাল ক্রিকেটের দুর্বল ব্যবস্থার নিন্দা করে। সফরকারী ক্রিকেটারদের প্রাথমিক সুযোগ-সুবিধাও দিতে না পারায় সিএএন-এর তীব্র সমালোচনা করেন সমর্থকরা। এই সময় নেপাল ক্রিকেটের পাশে দাঁড়িয়েছেন সিকন্দর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে নেপাল পর্যটকদের সর্বোত্তম ব্যবস্থা দেওয়ার বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। তিনি আরও বলেন যে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা এই ব্যবস্থাটিকে সমস্যা হিসাবে দেখবে না। WI A Team Arrived in Nepal: সফরকারী দলের জন্য নেই ব্যবস্থা! নেপালে নেমে ছোট ট্রাকে লাগেজ বোঝাই করে সফর ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 26, 2024 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).