Shubman Gill New Record, IPL 2023: আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ৮০০ রান পূর্ণ শুভমান গিলের

বিরাট কোহলি ও জস বাটলারের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে দুই সেঞ্চুরির মালিক হলেন শুভমান গিল

Shubman Gill New Record, IPL 2023: আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ৮০০ রান পূর্ণ শুভমান গিলের
Shubman Gill, IPL 2023 (Photo Credit: Shubman Gill/ Twitter)

শুক্রবার আহমেদাবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের হয়ে তৃতীয় শতরান করেন শুভমন গিল। শতকের সঙ্গে তিনি গড়েছেন অনেক নতুন রেকর্ড। অরেঞ্জ ক্যাপধারী গিল আইপিএলের ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এক মরসুমে ৮০০ রানের মাইলস্টোন ছুঁয়েছেন। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিরাট কোহলি ও জস বাটলারের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে দুই সেঞ্চুরির মালিক হলেন শুভমান গিল। কোহলি ২০১৬ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ৯৭৩ রান করে ৪টি সেঞ্চুরি করেছিলেন। মুরলী বিজয়, বীরেন্দ্র সেহওয়াগ, ঋদ্ধিমান সাহা, শেন ওয়াটসন, জস বাটলার, রজত পাতিদারের পর সপ্তম ব্যাটসম্যান হিসেবে আইপিএলের প্লে অফে শতরান করলেন শুভমান গিল। সেখানেও ২৩ বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2023 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).